সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিতরণ, কয়েক ঘণ্টা পর রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:কয়েকদিন আগে সন্তান জন্মের আনন্দে শনিবার (২৬ সেপ্টেম্বর) এলাকায় মিষ্টি বিতরণ করেছিলেন উৎপল নাথ (৩০)। সেই আনন্দের কয়েক ঘণ্টা পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তিনি।
শনিবার রাত আনুমানিক ৮টার দিকে হোছনাবাদ ইশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাড়ির বাইরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন উজ্জল। পরে তার মৃত্যু হয়।
নিহত উজ্জল নাথ হোছনাবাদ এলাকার সুধন নাথের ছেলে। সন্তান জন্মের আনন্দ কাটতে না কাটতেই তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।








