ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়মিত রক্তদাতাদের উৎসাহিত করতে টি শার্ট ও মগ উপহার দিলেন ভি.এস.ডি.এ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 21, 2024 - 2:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার

পি.কে রায়, স্টাফ রিপোর্টারঃ নিয়মিত রক্তদাতাদের উৎসাহিত করতে সংগঠন এর লোগো সম্বলিত টি শার্ট ও মগ উপহার দিলেন দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ভি.এস.ডি.এ।

এসময় উপস্থিত ছিলেন ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জর্জিস সোহেল। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান সংগঠনটি।

ফ্রী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজন, বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ তুলে ধরে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ জর্জিস সোহেল বলেন, “আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাই, সবসময় সাপোর্ট থাকবে আমার ইউনিয়ন এর পক্ষ থেকে”।

এসময় বক্তব্য রাখেন ভি.এস.ডি.এ’র সভাপতি মোঃ মাসুম ইসলাম, ভি.এস.ডি.এ আইসিটি ডিরেক্টর মোঃ সেলিম ইসলাম, ভি.এস.ডি.এ আইসিটি ট্রেইনার মোছাঃ নুরজাহান বেগম সুরভী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভি.এস.ডি.এ সংগঠন এর নিবেদিত প্রাণ ইয়্যুথ লিডার রাজিউল ইসলাম রাজু, এম বি বিপুল রায়, আতিকুর রহমান, মোঃ ফারুক, মোঃ সুমন, মোঃ ইব্রাহীম, লাবনী, মোঃ শামীম রেজা, মোছাঃ মিম, মোঃ রাজুসহ প্রমূখ।

ভিলেজ স্যোশাল ডেভলপমেন্ট এসোসিয়েশন (ভি.এস.ডি.এ) স্থাপিত হয় ২০০৪ইং সালে, এটি একটি রেজিস্ট্রেশনকৃত সংগঠন। সংগঠনটি বিভিন্ন প্রজেক্ট থেকে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ, জলবায়ু নিয়ে কার্যক্রম, এবং দিনাজপুর সদরের গোপালগঞ্জ বাজারে হেড অফিসে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু রেখেছেন যাতে অনেক ছেলে-মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে এবং উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছেন।