ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে কলেজ শিক্ষকের জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 4, 2024 - 5:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়ক আইনে মোস্তাফিজুর রহমান (৫১) নামে এক কলেজের অধ্যক্ষের পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী ফায়ারসার্ভিস সংলগ্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
মোটরসাইকেল আরোহী পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে
ফুলবাড়ী মাদিলাহাট কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। তার কাছে গাড়ীর প্রয়োজনিয় কাগজপত্র এবং হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইনে তাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, মোস্তাফিজুর রহমান এর কাছে গাড়ীর প্রয়োজনিয় কাগজপত্র এবং হেলমেট না থাকায়, সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৪(১) ধারা লঙ্ঘণ করায়, ৬৬ ধরায় তার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।