ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সমন্বয়ক মইনুল ইসলাম অনিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 11, 2024 - 12:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

শরীয়তপুর: মিছিল ও মানববন্ধন করে ছাত্র জনতা,আজ সকালে শরীয়তপুরের সখিপুরের ডিএমখালীতে এ মানববন্ধন করেন। উল্লেখ্য ৪ আগস্ট সখিপুরে কাশিমপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুলে এ সময় স্থানীয় ছাত্রলীগ যুবলীগ ও চেয়ারম্যানের নেতৃত্বে বিক্ষোপকারীদের উপর হামলা চালায় এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয় ।

এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে আশে-পাশে স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে ছাত্রলীগ যুবলীগ ও চেয়ারম্যানকে ধাওয়া দেয়। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকের গাড়ি সহ ১৫টি মোটরসাইকেল পুরিয়ে দেয়। এঘটনাকে কেন্দ্র করে, শহীদ সিরাজ সিকদার কলেজের ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাইনুল ইসলাম অনিম এর ওপর ৭ আগষ্ট ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নেতা,

সিরাজ মোল্লা,মামুন মোল্লা, ফারুক মোল্লা,ফুয়াদ মোল্লা, শামীম মোল্লার নেতৃত্বে অনিমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় মাইনুল ইসলাম অনিম ও ওছমান বেপারি গুরুতাহত হয়। এই সংবাদ শোনার সাথে সাথে ছাত্র জনতা মিলে তাদের উপর পাল্টা হামলা করলে, ছাত্র জনতার হামলায় ফারুক মোল্লা গুরুতা আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ছাত্র জনতার এই আন্দোলনের সমন্বয়ক অনিম এর উপর হামলার প্রতিবাদে এবং হাবলাকারিদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেন। সেনাবাহিনী আইনের আইন প্ররকারী সংস্থা দূরত্ব সময় এদের আটক না করলে শিক্ষার্থীরা পরবর্তীতে কঠিন আন্দোলনের হুমকি দেন।