ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 19, 2024 - 1:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধি সাজ্জাদ আল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলন কেরানীগঞ্জ শাখার উদ্যোগে কেরানীগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আহত সাজ্জাদ আল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, চাঁদাবাজ ও দখল দারিত্বের প্রতিবাদ করায় গত ১৭নভেম্বর রাত সাড়ে ১১টায় শুভাঢ্যা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের যুবদল নেতা হাসিবুল হাসান অনিকের নেতৃত্বে ইফাজ,সোহান ও হৃতিক সহ ৮-১০ জন সন্ত্রাসী ইকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে আমাকে গুরুতর ভাবে জখম করে।

এই ঘটনায় আমি বাদী হয়ে ১৮নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট যুব ও ক্রিয়া সংগঠক সাইমন চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র -জনতা আন্দোলন নেতা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, রাব্বি ইসলাম নিলয়, সাদিয়া, শহিদুল ইসলাম ও নোমান প্রমূখ। এই সময় সম্মেলনের মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।