ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের উদ্দ্যোগে আর্থিক সহায়তা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 23, 2024 - 2:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থ ৯ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।২৩ নভেম্বর শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের উদ্দ্যোগে এ আর্থিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের আওতাধীন বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন যাবত আর্থিক সংকটের ধরুন সুচিকিৎসার অভাব এবং বিভিন্ন সমস্যায় ভুগছে। বিষয়টি জানতে পেরে এ সহায়তা প্রদানের উদ্যোগ নেন ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্ট।

৪৪ শোরাড মিসাইল রেজিমেন্ট সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্ট তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।