ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাষ্ট্রবিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপি কাজ করছে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 21, 2025 - 4:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল বলেছেন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তারেক রহমান বিদেশ থেকেই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি খুব তাড়াতাড়ি বীরের বেশে দেশে ফিরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নিচু করেননি।

১/১১এর সরকারের সময় তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা বললেও তিনি বিদেশে যেতে রাজি হননি। তিনি মাথা উঁচু করে সে সময় বলেছিলেন এই দেশ ছেড়ে আমি যাবনা। এখানে আমার মৃত্যু হলেও আমি ধন্য। তিনি কেরানীগঞ্জের জিনজিরা মডেল টাউন ও নজরগঞ্জ এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে দুই সহস্রাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, রাজু আহমেদ প্রমূখ।