ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে পঞ্চগড়ে নওশাদ জমির

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 24, 2025 - 11:02 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতী য়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন হাট-বাজারে কনকনে শীতকে উপেক্ষা করে জনসংযোগ করছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির

বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলার মীরগড়, বজ্রাপাড়া ও ফুটকিবাড়ী বাজারসহ বিভিন্ন হাটবাজারে এ গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নওশাদ জমির।

এসময় তিনি ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন৷ পায়ে হেটে বাজারের বিভিন্ন সড়ক,দোকান,অলিতে-গলিতে হেটে ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌছিয়ে দেন। এছাড়াও তাকে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও খোঁজখবর নিতেও দেখা গেছে।

এবিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির জানান,দেশের সার্বিক উন্নয়নে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছানোর জন্য এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। ৩১ দফা বাস্তবায়নের বার্তা তিনি সহ তার দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে পৌছিয়ে দেয়ার কথাও জানান তিনি।

এসময় তার সাথে জনসংযোগে তার সহোদর ব্যারিস্টার নওফল জমির ও বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।