ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মানিকছড়িতে পিকনিক বাস-ট্রাক সংঘর্ষে আহত-১৫

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 24, 2025 - 11:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পিকনিক বাস ও ট্রাকের সংঘর্ষে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার সকালে শান্তি পরিবহনের বাসটিতে (ঢাকা মেট্রো-ব ১৪-৬৯৬৪) করে খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের ২৭ জন শিক্ষক-কর্মচারী পারিবারিক পিকনিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়ে মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় পৌছলে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা খালি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এঘটনায় বাসে থাকা ১৫ জন যাত্রী কম-বেশি আহত হয়। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।
বাসে থাকা আহত যাত্রী শ্রাবশ্রী চাকমা বলেন, ‘আমরা পারিবারিক পিকনিকে চট্টগ্রামের আনোয়ারা পারকিচর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাচ্ছিলাম। যাত্রাপথে এই দূর্ঘটনা ঘটে। যারা একেবারেরই আহত হয়নি বা অল্প আহত হয়েছেন তারা খাগড়াছড়ি ফিরে গেছেন’।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ১জন ব্যতিত তেমন গুরুতর আহত কেউ হয়নি। ট্রাকের চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।