ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রভাষকের বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 24, 2025 - 1:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 80 বার
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজে বদলি জনিত কারণে সম্মান  (বাংলা) বিভাগের  প্রভাষক মোঃ রাজিবুল ইসলামের  বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার  (২২ জানুয়ারি ) বেলা ১২ টার দিকে বাংলা বিভাগ কতৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আখতার জাহান দুলারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অ.ফ.ম মাহবুবুল হায়দার, প্রভাষক মো.তাহিদুল হক, নবাগত প্রভাষক মো.নুর হোসেন।
বিশেষ অতিথির বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। ওনি এ কলেজে আসার পর বাংলা বিভাগের  পাশের হার উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।
আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে বিদায়ী প্রভাষক মো.রাজিবুল ইসলামকে, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন।