ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে সাংবাদিক পরিবারদের ক্রীড়া ও বিনোদন উৎসব

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 24, 2025 - 4:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় জেলা প্রতিনিধিঃপঞ্চগড়, ২৪ জানুয়ারি: পঞ্চগড় স্টেডিয়ামে শুক্রবার সকালে গণমাধ্যম কর্মী ও তাদের পরিবার নিয়ে এক ক্রীড়া ও বিনোদন উৎসব অনুষ্ঠিত হয়েছে। “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এস. এম. শফিকুল ইসলাম, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উৎসবে পঞ্চগড় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০০ সাংবাদিক ও তাদের পরিবার অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিক ভাবিদের বালিশ খেলা, পুরুষদের হাঁড়িভাঙা এবং ছোটদের জন্য বিভিন্ন মজার প্রতিযোগিতাসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল আনন্দঘন এবং প্রাণবন্ত।