ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদের নতুন কমিটি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 25, 2025 - 12:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 423 বার

মোঃ লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদের (ডুকাস) এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মোঃ শাহিন আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মোছাঃ ফারহানা রুমি (উল্লেখ্য, ডুকাসে প্রথমবারের মত নারী নেতৃত্বের সূচনা ঘটলো ফারহানা রুমি হাত ধরে)

গত ২৪ জানুয়ারি শুক্রবার রাতে এই নতুন কমিটি গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি গঠন হয়।

কমিটির গঠন কালে উপস্থিত ও আলোচনা অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি মুতাছিম বিল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফাহিম শাহরিয়ার হৃদয়ে এর আয়োজনে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পি এল সি শাখার অফিসার মাহফুজুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় অধিদপ্তর এর অফিসার সাজেদুল ইসলাম স্বাধীন,দিনাজপুর জেলা ছাত্রকল্যান সমিতির সভাপতি মোঃ সোহেল রানা সাব্বির, ডুকাসের সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লা আল কাফি,ডুকাসের সিনিয়র সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন ছবি,আকাশ আলী,আসাদুজ্জামান লিমন সহ ডুকাসের সকল অধ্যায়নরত শিক্ষার্থী।

নবাগত সভাপতি মো: শাহিন আলম ডুকাস সদস্যদের জানান – এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমি এই সংসদকে আরো শক্তিশালী, একতাবদ্ধ এবং সফল করার জন্য কাজ করব।

নবাগত সাধারণ সম্পাদক ফারহানা রুমি বলেন-  আমার মধ্যে দিয়ে ডুকাসের নেতৃত্বের এক নতুন দিগন্তের সূচনা হলো।আশা করি ডুকাস আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালনে সচেষ্ট থাকবো।এজন্য ডুকাস ও ডুকাসের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

 

ডুকাসের অন্যান্য সদস্যরা জানায়-এই নতুন কমিটি খানসামা উপজেলা ও উপজেলার মানুষকে নতুন এক খানসামা উপহার দিতে পারবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য,মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ এক যুগ ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী ফ্রি ক্লাস পরিচালনা করা, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি হতে সহায়তা করা, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাতায়াত খরচ বহন ও থাকা-খাওয়ার ব্যবস্থা করে থাকে।

স্বেচ্ছাসেবী এই সংগঠন প্রতিবছর দিনাজপুরের খানসামা উপজেলায় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা, বাল্যবিবাহ প্রতিরোধ করতে সচেতনতা বৃদ্ধি করা, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ করাসহ নানা সামাজিক কর্মকাণ্ডের জন্য সংগঠনটি ২০১৫ সালে সেরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পুরস্কার অর্জন করে।

২০০৮ সালে দিনাজপুরের খানসামার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাঁচজন মেধাবী শিক্ষার্থীর হাত ধরে গড়ে ওঠে ডুকাস।

কমিটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী মিলে বনভোজন (বারবিকিউ) এর মধ্যে দিয়ে নতুন কমিটির সূচনা হয়।