ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 28, 2025 - 3:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃজয়পুরহাটের সদর উপজেলা ভাদসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ, সদস্য সচিব জিল্লুর রহমানের আহ্বানে প্রায় ২ শতাধিক অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২৮ জানুয়ারি) দুপুরে গোপালপুর খেলার মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম সামস মতিনের সভাপতিতে, প্রধান অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন মাস্টার, যুগ্ম-আহ্বায়ক, আবু রায়হান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহম্মেদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান হোসেন।

উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।