নেত্রকোণার বারহাট্টায় নারী ,শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত
মামুন কৌশিক বারহাট্টা, নেত্রকোনা প্রতিনিধিঃ জাতিসংঘের নিরাপত্ত পরিষদের ১৩২৫ রেজুলেশভিত্তিতে নারী, শান্তি ও নিরাত্তা বিষয়ক জাতীয় স্টিয়ারি কমিটির ৫ ম সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৯ জানুয়ারি বারহাট্টা বিএনপিএসএমএফটি কনফারেন্স রুমে কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দ্যেশে গঠিত বারহাট্টা উপজেলা ষ্টিয়ারিং কমিটির এই সভা হয়।
গ্লোবাল নেটওয়ার্ক অফ উইে মন পিসবিল্ডার্স ” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন”
শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বিভিন্ন সরকারী দপ্ততের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপেজলা ষ্টিয়ারিং কমিটি।এটি বারহাট্টায় নারীর শান্তি ও নিরাপত্তায় কার্যক্রম অব্যাহত রেখেছে। আজকের সভায় বিগত সভার সিদ্বান্ত অনুযায়ী বাস্তবায়িত কার্যক্রম, ফলাফল, নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় চ্যালেঞ্জ ও উত্তোরনের কৌশল এবং জাতীয় কর্মপরিকল্পনাটি কে লোকালাইজড করার উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় কমিটির সদস্যগন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কমিটিতে নারীর কার্যকর অংশগ্রহন ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে নারী সহায়ক পরিবেশ তৈরীর উপর গুরুত্বারুপ করেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বারহাট্টা উপজেলা শাখার সম্পাদক ও ষ্টিয়ারিং কমিটির সদস্য নীলুফা সুলতানা, সমন্বয়ক উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার
ভৌমিক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিতা পাল, আনসার ভিডিপি কার্যালয়ের উপজেলা ট্রেইনার মোঃ তাজ উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ট্রেইনার কহিনুর আক্তার, ইউপি চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার, প্রভাষক আমিনুল ইসলাম রিজভী, নারী নেত্রী রুমানা জাহান সহ প্রমুখ। এ ছাড়াও আজকের সভায় বিএনপিএস এর উপপরিচালক নাসরিন বেগম, জিএনডাবিওপি এর বাংলাদেশের প্রতিনিধি পাহিমা আহেমদ ও ডবিøউপিএস এর সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর এশিয়া প্যাসেফিক সোফিয়া ড্যানি ( সোডা) অনলাইনে যুক্ত থেকে নানা বিষয়ে পরামর্শমুলক মতামত ব্যক্ত করেছেন।
উল্লেখ থাকে যে , নারী , শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) মুখ্য ভূমিকা পালন করছে








