ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শিক্ষার্থীদের পরিকল্পনায় পঞ্চগড়ের শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস ও সংস্কৃতি কর্ণার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 1, 2025 - 3:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠবে ইতিহাস, ঐতিহ্য ও সৃজনশীল কর্ণার, যা শিক্ষার্থীদের পরিকল্পনা ও পরিচালনায় বাস্তবায়িত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত গ্রহণের জন্য কর্মশালা আয়োজন করা হচ্ছে।

শনিবার সার্কিট হাউসে দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে জেলা প্রশাসক মো. সাবেত আলী শিক্ষার্থীদের বিভিন্ন প্রস্তাবনা শোনেন। শিক্ষার্থীরা থ্রিডি আর্কিটেকচার মডেলে কর্ণার তৈরির প্রস্তাব দেন, যেখানে থাকবে জেলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের উপস্থাপনা, অডিও স্টেশন, টাইম ট্রাভেল ওয়াল, অভিজ্ঞতার দেয়াল, চিত্রকর্ম, এবং ইন্টারেক্টিভ লার্নিং জোন।

জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এসব কর্ণার প্রতিষ্ঠা করা হবে, যা তাদের জ্ঞান ও স্মৃতিকে সমৃদ্ধ করবে এবং সংরক্ষণ ও পরিচালনায় আন্তরিকতা বাড়াবে।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।