ঢাকা | আগস্ট ৯, ২০২৬ - ১১:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কালীগঞ্জ থানা প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 1, 2025 - 3:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

জাকারিয়া আল মামুন: গাজীপুরের কালিগঞ্জে কালীগঞ্জ থানা প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারির) বিকাল ৪ টায় কালিগঞ্জ থানা প্রেসক্লাব কার্যালয়ে অনুস্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন ও সঞ্চালনা করেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান।অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ আবদুর রহমান কার্যকারী সভাপতি কালীগঞ্জ থানা প্রেস ক্লাব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানিমা আফ্রাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা কালীগঞ্জ গাজীপুর,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে এস এম মনজুর -এ-এলাহী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,কালীগঞ্জ।মোঃ আলাউদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালীগঞ্জ থানা। মাহমুদুল হাসান , বাংলাদেশ জামাতে ইসলাম, আমির ,কালিগঞ্জ উপজেলা। মোঃ মজিবুর রহমান সভাপতি কালীগঞ্জ টেলিভিশন ক্লাব, ফিয়ারা বেগম সহ সভাপতি কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি প্রথমে সকল সংবাদ কর্মীকে ও কালিগঞ্জ থানা প্রেসক্লাবের সদস্যদের কে শুভেচ্ছা ও অভিবাদন জানান। তিনি বলেন আপনারা সকল সাংবাদিক নিষ্ঠা ও সততার সাথে সংবাদ পরিবেশন করবেন আপনাদের মাধ্যমে দেশে সমাজ যাতে উপকৃত হয় সেই আশা ব্যক্ত করছি। আপনারা আজকে যেভাবে গরীব অসহায় ব্যক্তিদের শীতবস্ত্র কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আশা করি ভবিষ্যতে সমাজের অসহায় দরিদ্রদের মধ্যে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

বিশেষ অতিথি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আলাউদ্দিন বলেন কালীগঞ্জের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী সঠিক সংবাদ পরিবেশন করেন এই কাজটি অত্যন্ত দায়িত্বসম্পন্ন কাজ। আপনারা দায়িত্বের সাথে সংবাদ প্রচার করবেন তাতে আমাদের সহযোগিতা সব সময় থাকবে।

কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মনকির হোসেন, সহ সভাপতি ফরিদ-উজ জামান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ খান, প্রচার ও প্রকাশনা প্রকাশনা সম্পাদক উজ্জ্বল রায়,কোষাধ্যক্ষ বিক্রম শিল, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ কেফায়েত উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক মানসুরা আক্তার,নির্বাহী সদস্য সাজিদ দেওয়ান, মাহফুজুর রহমান, মোঃ হেলাল উদ্দিন হেলাল, বিল্লাল হোসেন, মোঃ মাসুম মিয়া, মোঃ মাসুদ দর্জী, খোরশেদ আলম শেখ, মোঃ হাবিবুল্লাহ, নুসরাত জাহান নরিন, শান্তা ইসলাম সহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন

আলোচনা শেষে বাংলাদেশ ভাষা আন্দোলনের শহীদদের এবং মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে সকল শহীদ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকতা করতে গিয়ে যে সকল সাংবাদিক মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন,মাওলানা আবদুলা আল মামুন ইমাম ও খতিব নারগানা ইকরাম জামে মসজিদ ।