ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে সাংবাদিককে হত্যার হুমকি আ’লীগ নেতার! থানায় জিডি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 9, 2025 - 3:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

স্টাফ রিপোর্টারঃময়মনসিংহ সদরে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পার সহযোগিতায় অফিস কক্ষ ব্যবহার করে চরনিলক্ষীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ষড়যন্ত্রমুলক গোপন বৈঠকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বলকে প্রান নাশের হুমকি প্রদান করেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

এই ঘটনায় সাংবাদিক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল বাদী হয়ে নিজের এবং পরিবারের নিরাপত্তার দাবী জানিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। যার জিডি নং ৬৫৭ তারিখ ৭/০২/২০২৫ ইং।

সাধারণ ডায়েরীতে লিখিত অভিযোগে জানাযায়, দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সিনিয়র স্টাফ রির্পোটার এবং দৈনিক নতুন সময় পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল গত ০৪/০২/২০২৫ইং তারিখ ময়মনসিংহের চরনিলক্ষীয়া আ’লীগের ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক শিরোনামে দৈনিক কালের প্রতিচ্ছবি ও দৈনিক নতুন সময় পত্রিকায় সংবাদ প্রকাশ করায় এবং সংবাদের সূত্র ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী গোপন সূত্রে সত্যতার ভিত্তিতে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও সুনির্দিষ্ট অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হওয়ার প্রেক্ষিতে

০৭/০২/২০২৫ইং তারিখ রাত ৭.২০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন সাহেব কাচাঁরী রাজগঞ্জ বাজারস্থ লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সামনে একা পেয়ে চরনিলক্ষিয়া ইউনিয়ন আ’লীগ সদস্য মোঃ ছিদিকুর রহমান শাহিন এর নেতৃত্বে অজ্ঞাত নামা কয়েকজন পথরোধ করে প্রকাশ্যে খুন জখম সহ সাংবাদিকের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করে।

এসময় অকথ্যভাষায় গালিগালাজ করে বলেন, চরনিলক্ষিয়া ইউনিয়ন আ’লীগ এর সহ সভাপতি রফিকুল মাস্টার ও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ফয়সাল এর কিছু হলে তোর বাড়ী ঘর আগুন দিয়ে জ্বালাইয়া দিব।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের পর তার দোসররা প্রকাশ্যে জনসম্মুখে সাংবাদিককে প্রান নাশের হুমকি জানিয়েছেন ময়মনসিংহের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ। তারা হুমকি দাতা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান শাহিন, রফিক মাস্টার ও ফয়সাল আহমেদকে দ্রুত গ্রেফতার ও প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা’র বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।