আওয়ামী লীগ সরকারের সময় দিনের ভোট রাতে হতো জনগণের ভোট পুলিশ দিতো …..,গয়েশ্বর
কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি:বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন আওয়ামী লীগ সরকারের সময় দিনের ভোট রাতে হতো জনগণের ভোট পুলিশ দিতো। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে কিন্তু দুর্নীতি বন্ধ হয়নি ।এখনো প্রশাসনের মধ্যে ব্যাপক দুর্নীতি চলছে ।মাথায় বাড়ি দিয়ে ভোট আনার মত রাজনীতি বিএনপি করে না । বিএনপি’ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন বিগত ১৬ বছরে আন্দোলন সংগ্রাম করেনি। আসল মুক্তিযোদ্ধা ও জাল মুক্তিযোদ্ধা আছে ।
৫ই আগস্টের যারা সংগ্রাম করেছেন তারা যেমন মাঠে আছেন তেমনি পাঁচই আগস্ট এর পরেও কিছু নেতা কর্মীর সংগ্রামের পরিচয় দিয়ে স্বার্থ হাসিল করছে। একত্তরে যাদের মা-বাবার বিয়ে হয়নি তারাও মুক্তিযোদ্ধা হিসাবে নিজেদেরকে দাবি করেন । ছয় সচিব ভুয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছে এটা প্রমাণিত হয়েছে অনির্বাচিত সরকার বেশিদিন একটি দেশের জনগণের আস্থাবাজন হয়ে থাকতে পারে না জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য নির্বাচিত সরকার দরকার।
বর্তমানে দেশে একটি সরকার আছে তারা জনগণের ভোটে নির্বাচিত নয় জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আছেন। দেশের জনগণ শঙ্কায় আছে দেশে কি আদৌনির্বাচন হবে কিনা। দেশের মালিক জনগণ তাই জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তিনি আজ বিকেল আগানগর ইউনিয়নের আমবাগিছা মহিলা (ডিগ্রি) কলেজে বার্ষিক কৃত্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
কলেজ অধ্যক্ষ খন্দকার এটিএম বজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাজী নাজিমুদ্দিন কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট নিপুন রায়. সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু । কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি ঈমান উল্লাহ মাস্তান ।আগানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আরশাদ রহমান সপু সাধারণ সম্পাদক আসাদ খান প্রমুখ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গয়েশ্বর রায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্য পুরস্কার তুলে দেন।








