ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ভ্যান চালক হত্যা মামলার আসামী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 18, 2025 - 3:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদকঃরাঙ্গুনিয়া উপজেলার ইছাখালীতে ভ্যান চালক মো. আবু সৈয়দ (৪৭) হত্যা মামলার আসামী মো. নাজিম উদ্দীন প্রকাশ বাচাইয়য়ে (৪০)’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হয়। এর আগে একই দিন রাত ৮টার দিকে নিহত আবু সৈয়দ এর স্ত্রী জোহরা খাতুন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলাটি করেছিলেন।

গ্রেফতারকৃত আসামী উপজেলার পোমরা শান্তিরহাট এলাকার মৃত শামসুল আলমের পুত্র।

জানা যায়, ১৫ ফেব্রুয়ারী সকালে আবু সৈয়দ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরদিন ইছাখালী সাকিনে নদীর পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার মুখ, মাথা ও গলায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এদিকে আবু সৈয়দের সাথে গ্রেফতারকৃত আসামী নাজিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে নাজিম আত্মগোপনে চলে যায়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি মোস্তফা কামাল খান জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ভ্যান চালক আবু সৈয়দের সাথে আসামী নাজিম এর নেশাদ্রব্য খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাগের মাথায় আবু সৈয়দকে নাজিম হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছেন। আসামীকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান।