ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পবায় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’র ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 19, 2025 - 11:15 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

জিয়াউল কবীর স্বপন: ছাত্র,ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট এসোসিয়েশন। নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জেলার পবা উপজেলার বিরস্তইল এলাকায় মাদানী মাদরাসা ও স্কুলে দিনব্যাপী ক্যাম্পেইনে এ সেবা প্রদান করা হয়। ‘প্রাইমারি হেলথ কেয়ার এন্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ শীর্ষক অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইসলামিয়া মাদরাসা ও স্কুলটির আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ারের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এ বিনামুল্যে সেবা প্রদান করে।

এ সময় প্রতিষ্ঠান দুটির শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদেরও স্বাস্থ্যসেবা প্রদান করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আমানুল্লাহ আমান। এতে চিকিৎসকসেবা দেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর মেডিকেল অফিসার ডা. মো. মোহাইমিনুল হক। এদিন চিকিৎসকের পরামর্শের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রেসক্রিপশন অনুযায়ী ফ্রি মেডিসিন প্রদান করা হয়। ক্যাম্পেনের শুরুতে কুরআন তিলাওয়াত ও পরে ইসলামী সংগীত পরিবেশন করেন মাদরাসার ছাত্ররা। স্বেচ্ছাসেবকরাও অংশ নেন সংগীত পরিবেশনে। কর্মসূচি ঘিরে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। আগামীতেও এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।

কর্মসূচির কার্যক্রম পরিচালনা করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের উপদেষ্টা ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুস্তাকিম আহমেদ, সদস্য হাফেজ মো. সালমান হোসেন, জুনায়েদ আহমেদ, মাসুম আহমেদ, বেলাল হোসেন, সাফিজুল ইসলাম আসিফ, আব্দুল হাফিজ, মোতাসিম বিল্লাহ মাসুম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, আবু সাইদ, রাজিয়া সুলতানা, মাহফুজা আক্তার রিয়া, সখিনা খাতুন, সুরাইয়া রোমানা ও মিতানুর প্রমুখ।