ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে রোগাক্রান্ত গরুর গোস্ত বিক্রির অপরাধে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 1, 2025 - 2:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের দক্ষিণ চকযদু ৭ নং ওয়ার্ডের ধামইরহাট এর মসজিদের পাশের বাড়ির মো: রফিকুল ইসলাম এর ছেলে মো: শাকিল (২৭) কর্তৃক একটি খুবই অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশের সহযোগিতায় এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার ওয়াজেদ আলীর উপস্তিতিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অসুস্থ গরুর মাংসসহ গরুর মালিক ও জবাইকারী উভয়েই অপরাধের কথা স্বীকার করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ২৪(১) ধারায় তাদেরকে সর্বনিম্ন শাস্তি হিসেবে ৫০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং অসুস্থ গরুর মাংস ও অন্যান্য সকল কিছু মাটিচাপা দিয়ে নিরাপদ ব্যবস্থাপনা করা হয়।