ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে জামায়াতে ইসলামীর সহস্রাধিক মানুষের সাথে ইফতার মাহফিল 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 23, 2025 - 8:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 175 বার

মোঃ রুবেল মিয়া,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহস্রাধিক মানুষের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করেন।

অধ্যাপক মহিবর রহমান মিঞার সভাপতিত্বে মোঃ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ৭ আসনের (এমপি) প্রার্থী ও বাঁনিয়ারা মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ইয়াহিয়া খান মারুফ ও মির্জাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি হযরত আলী মিঞা।

আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আবুল কাসেম মৃধা, দেওহাটা পুলিশ ফাঁরী ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার ১৭৭ জন রোকনসন বিভিন্ন রাজনৈতিক বৃন্দ এবং ইলেকট্রনিক ও  প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।