ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে এবারে এসএসসি পরীক্ষার্থীর অংশগ্রহণ  ৪ হাজার ৯৮৮ জন, অনুপস্থিত ৬১ জন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 10, 2025 - 3:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে এবং ৬১জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক  সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী।

তথ্য মতে, এ বছর মির্জাপুর উপজেলার ৫১টি মাধ্যমিক ও ১৪টি মাদরাসা থেকে ৫ হাজার ৪৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহনের কথা ছিলো। এদের মধ্যে প্রথম দিনেই ৬১ জন অনুপস্থিত রয়েছে এবং মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বরবরের মত প্রতিটি কেন্দ্রের সম্মুখে পরীক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ আছে। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও সুন্দরভাবে সম্পন্ন হবে।

মির্জাপুর এস.কে.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজসহ গুরুত্বপূর্ণ সব কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম এবং মির্জাপুর থানার (ওসি) মোঃ মোশাররফ হোসেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ইউএনও এ.বি এম আরিফুল ইসলাম  সাংবাদিকদের বলেন, প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরণের উদ্যোগ নেয়া হয়েছে। পরীক্ষায় কেউ যদি অসত উপায় অবলম্বের চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবশেষ সকল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি সকলের  সহযোগিতা কামনা করেন।