ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর মাসিক সভা অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 21, 2025 - 11:27 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 339 বার
চট্টগ্রাম: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের আওতাধীনস্থ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর নিয়মিত মাসিক সভা রবিবার, ২০ এপ্রিল, দামপাড়াস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয় গাফ্ফার মেনশনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা পিডিজি লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন জেলা জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন জিল্লুর রহমান
এমজেএফ।  সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন। ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, লায়ন একেএম. শওকত হাসান খান, লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ,
কর্ণফুলী ক্রাউন প্রেসিডেন্ট লায়ন জয়দেব চন্দ্র দাশ, ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, ক্লাব মার্কেটিং চেয়ারপারসন লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, ট্রেজারার মো. শহিদুল ইসলাম শহীদ, লায়ন হাবিবুর রহমান, লায়ন মনির উদ্দিন চৌধুরী, লায়ন রফিকুল হক, লায়ন জাবেদ ইসলাম, লায়ন উম্মে হাবিবা, লায়ন আনহার বিনতে ইউনুছ, লায়ন জিয়া উদ্দিন চৌধুরী, লায়ন টিটু কুমার বড়ুয়া, লায়ন সুস্মিতা সাহা, লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও ইখলাস উদ্দিন আকিল প্রমূখ।
সভায় প্রধান অতিথি লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন, সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জেলায় ক্লাবের অবস্থান সুসংহত এবং সেবা কার্যক্রমের পরিধি বিস্তারে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মানবতার সেবায় সবাই আন্তরিকভাবে কাজ করলে কাংখিত লক্ষ্য পৌঁছানো সম্ভব বলে তিনি দাবি করেন।