ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় মরা বিশনাই জলমহালে পলো উৎসবের নামে অর্ধকোটি টাকার মাছ লুট 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 27, 2025 - 7:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 150 বার

মামুন কৌশিক, বারহাট্টার নেত্রকোনাঃ নেত্রকোনার বারহাট্টায় জলমহাল ইজারকৃত  জলমহালগুলোতে চলেছে ‘লুটের মহোৎসব’।কোন কোন জলমহালে ২ বার,কোনটিতে ৩ বারও লুটের ঘটনা ঘটেছে। কয়েক গ্রামের মানুষ জবরদস্তিমূলকভাবে অন্যের জলমহালে নেমে মাছ তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ ও প্রশাসনকে তাৎক্ষণিক জানালেও তারা কিছুই করতে পারছেন না।

ভুক্তভোগী ইজারাদাররা বিল পারে দাঁড়িয়ে লাখ লাখ টাকার টাকার মাছ লুট হতে দেখলেও হাজার হাজার মানুষের সামনে তাদের কিছুই করার থাকছে না, কাকুতি-মিনতি করেও কোনো লাভ হচ্ছে না। তাদের ভাষ্য, সারাদেশে যেরকম ‘মব’ চলছে, তার প্রভাবেই জলমহালে এমন ঘটনা।ক্ষতিগ্রস্ত মৎসজীবী সমিতিগুলোর মাথায় হাত।লাখ লাখ টাকা জলমহালে লাগিয়ে আসল টাকাই তুলতে পারেনি তারা।

উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত জলমহাল হল সাহতা ইউনিয়নের বিশনাই। জলমহালটিতে তিন বার পলো উৎসবের নামে মাছ লুটের ঘটনা ঘটে।এতে জলমহালটি ইজারা নেওয়া ডেমুড়া মৎসজীবী সমিতির প্রায় ৪৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।প্রথমবার লুট হওয়ার পর থানায় অভিযোগ এবং আদালতে মামলা করেও কোন সহযোগিতা পাওয়া যায়নি বলে দাবী ইজারা পাওয়া মৎস্যজীবী সমিতির সভাপতি বাবুল তালুকদারের।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান জানান পলো উৎসবের নামে ইজারাকৃত জায়গায় মাছ লুট একটি ঘৃণিত খারাপ কাজ।আমরা ডেমুড়া মৎস্যজীবী সমিতি থেকে একটা অভিযোগ পেয়েছিলাম।সামনের বছর থেকে মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে পূর্বেই আমাদের অবগত করে রাখলে আমরা পলো পার্টির ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।