ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 3, 2025 - 6:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 194 বার

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ সরকারি সফরে আজ শনিবার (৩ মে)  কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সঙ্গে সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।এর আগে গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।সফর শেষে সেনাপ্রধান ৫ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।