কেরানীগঞ্জে ডেভিলহান্টে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাসমত গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ডেভিলহান্ট অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাসমত বেপারী(৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের কদমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি ছিলেন। তার বাবার নাম মৃত ফটিক বেপারী। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন সূত্রে জানা যায় গ্রেফতারকৃত হাসমত ব্যাপারী একাধিক হত্যা মামলার আসামি।








