ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে পানিতে পড়ে ১ শিশুর মৃত্যু,আহত ২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 23, 2025 - 6:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

শরিফুল ইসলাম বাবুল, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে পড়ে ঝুমা(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরো দুই জন।

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার কালিদাস তেঁতুলিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝুমা ওই এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।

পরিবারসূত্রে জানা যায়, বেলা আনুমানিক  ৪ টার দিকে ঝুমা তার খেলার সাথী মিজান(৬) ও মারিয়ার(১০) সাথে বাড়ির পাশে থাকা একটি পুকুরের পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ৩ জনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঝুমাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত মিজান সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মারিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।

এবিষয়ে স্থানীয়রা জানায়, তিনজন শিশু যে পুকুরটিতে পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছে ওই পুকুর থেকে স্থানীয় মাটি ব্যবসায়ীরা মাটি বিক্রি করেছে। তারপরও শিশুদের বিষয়ে আমাদের সর্বদা সতর্ক থাকা উচিত।এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।