কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে আলাদাভাবে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির কালিন্দী, শাক্তা, বাস্তা,রোহিতপুর, তারানগর, কলাতিয়া ও হযরতপুর ইউনিয়নে একাধিক স্পটে মিলাদ মাহফিল ও দরিদ্রদের
মাঝে খাবার বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদিকে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি’র উদ্যোগে সকালে জিনজিরাস্থ বিএনপির দলীয় কার্যালয়ে ফ্রি ম্যাডিকেল ক্যাম্প ,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
নিপুন রায় চৌধুরী ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ-বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ অন্যান্য থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে জিনজিরা, আগানগর, শুভাঢ্যা,তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের বিভিন্ন স্পটে মিলাদ ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে আগানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।








