কেরানীগঞ্জে তান্ডব সিনেমা দেখতে উপচে পড়া ভীর এক থেকে দুইদিন আগে টিকিট কিনতে হয়
কেরানীগঞ্জ( ঢাকা )প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় জয় সিনেমা হলে শাকিব খানের তান্ডব চলচ্চিত্র দেখার জন্য একথেকে-দুই দিন আগে টিকিট কিনতে হয়। প্রতিদিন সকাল বারোটা থেকে রাত ১১টা চারটি শো হয় ।
প্রতিটি শোতে দুটি হলে ৪১৬ জন লোক সিনেমা দেখতে পারে ।দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে সিনেমা দেখতে মানুষ আসে। এক ব্যক্তি জানান তারা ছয় বন্ধু মাদারীপুর থেকে ছবি দেখার জন্য কেরানীগঞ্জে এসেছেন। অন্য একজন জানান তার স্ত্রী তাকে টিকিট কাটার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে জাগিয়ে দিয়েছে টিকিচ ক্রয় করার জন্য। ঢাকার মতিঝিল থেকে আসা এক ভদ্রমহিলা জানান যে শাকিব খান জীবনে যতগুলো ছবি করছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছবি হচ্ছে তাণ্ডব ।








