ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে ঘরের সামনে ৫ বছরের মেয়েকে রেখে মায়ের আত্মহত্যা  

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 22, 2025 - 12:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ঘরের সামনে ৫ বছরের মেয়েকে রেখে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে মা অপি সিদ্দিকীর (২০)  আত্মহত্যা করেছে। শনিবার (২১শে জুন) সকাল দশটার দিকে মির্জাপুর  উপজেলার গাড়াইল গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়াইল গ্রামের ইমান সিদ্দিকীর ছেলে মো. মামুন সিদ্দিকী মৃদুলের সঙ্গে একই গ্রামের মোনায়েম সিদ্দিকীর মেয়ে অপি সিদ্দিকীর সাথে ৭ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন বলে জানা গেছে। তাদের ঘরে মাইশা নামে ৫ বছরের একটি কণ্যা সন্তানও রয়েছে। শনিবার সকালে স্বামী মামুনের সাথে রাগারাগি করে অপি তার বাবার বাড়ি থেকে মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে আসে। বাড়িতে কেউ না থাকায় সন্তানকে ঘরের বাইরে রেখে দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঐ সময় মেয়ের কান্নার শব্দে আশপাশের লোক আসলে সন্দেহ হওয়াতে দরজা ভেঙ্গে ফেলে। তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে  মৃত অবস্থায় ছিল।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।