চাঁপাইনবাবগঞ্জ নাচোলে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার
মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ নাচোল ০২ নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত পারিলা গ্রামস্থ কুদ্দুস এর আমবাগান সংলগ্ন হেয়ারিং বন্ড রাস্তার উপর যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছেন নাচোল থানা পুলিশ।
রাত্রী অনুমান ১০ টা থেকে রাত ৪ টার মধ্যে মোঃ আঃ মোত্তালেব এর ছেলে রাজু (২১) শ্রীরামপুর গ্রামের ছেলে কে- কে বা কাহারা গলা কেটে রাস্তার ধারে ফেলে যায়। ভোর বেলায় পথচারীরা লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশ এবং মেম্বারকে সংবাদ দিলে ঘটনাস্থলে থানা পুলিশ নাচোল থানা পুলিশ এসে গলা কাটা লাশ উদ্ধার করেন ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ নাচোল, মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কোন কারণ জানা যায়নি। ঘটনাস্থলে নাচোল থানা পুলিশ উপস্থিত আছে। । উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান।








