ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুর সিংজুরী বিলে অভিযান পরিচালনা করে ২৪০০ মি. চায়না জাল ধ্বংস 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 23, 2025 - 4:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 215 বার

মো. রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ৮নং ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী বিলে অভিযান পরিচালনা করে ২৪০০ মিটার চায়না জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ জুন) টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর কর্তৃক ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী বিলে এই  অভিযান পরিচালনা করা হয়।

চায়না জাল দিয়ে মাছ ধরা আইনত দন্ডনীয় অপরাধ। নতুন পানি আসলেই দেশীয় মাছ মারার হিড়িক পরে যায়। এ সময় মাছের পেটে ডিম থাকে, চায়না জাল ব্যবহার করে এসব ডিমওয়ালা মাছ ধরায় মাছের প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এভাবে চায়না জাল দিয়ে মাছ ধরলে দেশীয় মাছ বিলুপ্ত হবে।

ভাতগ্রাম ইউনিয়নের বাসিন্দা মোঃ মোবারক হোসেন বলেন, শুধু সিংজুরী বিলে কেন?  এর আশপাশের গ্রামেরও অনেক বিল আছে যেখানে অবাধে চায়না জাল  দিয়ে দেশীয় মাছ ধরা হচ্ছে। তিনি আরো বলেন, আজ ভাতগ্রাম ইউনিয়নে কেন? মির্জাপুর উপজেলা প্রতিটি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করার জোর দাবি জানাচ্ছি।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে চায়না জাল ধ্বংসের অভিযান অব্যাহত থাকবে।