ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে আবারও ১৫ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 7, 2025 - 1:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ের দুটি পৃথক সীমান্ত দিয়ে আবারও ১৫ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (৬ জুলাই) ভোরে সদর উপজেলার অমরখানা ও চাকলাহাট ইউনিয়নের সিংরোড সীমান্ত দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে।

পুশইনকৃতদের মধ্যে ৫ জন নারী, ৫ জন শিশু এবং ৫ জন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি খুলনা, নড়াইল, যশোর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। ভোরে বিজিবির টহল দল তাদের আটক করে নিজ নিজ ক্যাম্পে নিয়ে যায়।

৫৬ বিজিবি সূত্র জানায়, শনিবার ভোরে চাকলাহাট ইউনিয়নের সিংরোড বিওপির অধীন সীমান্ত পিলার ৭৬৪/১৯-এর খুনিয়াপাড়া এলাকা দিয়ে ভারতের কৈলাশ বিএসএফ ক্যাম্প থেকে ১০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়। একই সময়ে সদর উপজেলার অমরখানা বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৩/৩–এর পাশ দিয়ে বালাচান বিএসএফ ক্যাম্প থেকে আরও ৫ জনকে পুশইন করা হয়।

সিংরোড ও অমরখানা বিওপির বিজিবি টহল দল পৃথকভাবে বোর্ডবাজার ও খুনিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করে।খুলনা জেলার দিঘলিয়া উপজেলা,ইব্রাহিম শেখ (৬০) রাজু ইব্রাহিম শেখ (২৭) একই উপজেলার তেরখাদা বারসাত এলাকা:,আখি (৪০), পুত্র হামজা শেখ (৯)। নড়াইল জেলার কালিয়া উপজেলার বইখাতা এলাকা:
রুনু শেখ (৪০) ফিরোজ মোল্লা (৪০)
ইয়াছিন মোল্লা (২০) আমিন মোল্লা (১১)
আয়শা (১৮) সাহেরা (৯) যশোর জেলার শার্শা উপজেলার বাসদেবপুর এলাকা:
আসাদুজ্জামান (২৯), কুলসুম (২৯)
আদনান (১২), আয়শা (১০)
বাগেরহাট জেলার সাইন্দা কাঠালতলা এলাকা,নিপু আক্তার (৩০)।পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ সংবাদ মাধ্যমে জানান, “আটককৃতদের প্রাথমিকভাবে নিরাপদে রাখা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া হবে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক কিনা।

পুশইনের ঘটনা মানবিক ও কূটনৈতিকভাবে গভীর উদ্বেগের বিষয়।