ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে মতবিনিময় সভা ও সম্মাননা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 12, 2025 - 2:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 182 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃ রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ রাঙ্গুনিয়ার শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সম্মাননা ও তাদের নিয়ে মতবিনিময় সভা করেছে শিলক মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ। শনিবার (১২ জুলাই ) সকালে অধ্যক্ষের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি কাজী মুহাম্মদ এরফানুল হক। প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিম। গেস্ট অব অনার ছিলেন আমানা গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ ফজলুল করিম। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার দাশ ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলাউদ্দিন

ইসলামী ইতিহাস ও সংস্কৃতির সহকারী অধ্যাপক নুরুল বশর রাসেল’র সঞ্চলনায় বিভিন্ন স্কুলের সভাপতিদের মধ্যে বক্তব্য দেন আরিফুল হাছান চৌধুরী মুরাদ, জান্নাতুল নাঈম, আবদুল হামিদ, নাসিম উদ্দিন সিকদার। প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মনোতুষ শীল, মোহাম্মদ আবু বকর, নুরুল আকতার, জাবেদ হোসেন তালুকদার, অঞ্জন বৈদ্য। শিক্ষকদেী মধ্যে বক্তব্য দেন মাওলানা শওকত হোসেন, মাসুদুর রহমান, আবদুল আজিজ, তপন কান্তি দে, আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।

শেষে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্নজনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।