বিয়ের আগে কোন রিলেশন নয়। ইঞ্জিনিয়ার তৌফিক হাসান
কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ বিয়ের আগে রিলেশন নয়। বিয়ের আগে রিলেশন করবে সে দেশের জন্য কিছু করতে পারবে না সমাজের জন্য কিছু করতে পারবে না জাতির জন্য কিছু করতে পারবে না। এই কথাটি বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামিক সূরা সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক হাসান । তিনি আগামী নির্বাচনে জামাত থেকে ঢাকা -২ সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের শ্যামল বাংলা রিসোর্ট ঢাকা জেলা দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে।এসএসসি দাখিল সম্ভাবনা পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় অন্যদের বক্তব্য অধ্যাপক ডাক্তার তৌফিদ হাসান , ঢাকা জেলা বাংলাদেশ জামাতে ইসলামের আমির মাওলানা দেলোয়ার হোসেন , কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সাদেক কায়েস, ঢাকা জেলা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, ঢাকা জেলার সেক্রেটারি মাহবুব আলম, অনুষ্ঠানে ৩৫০ জন ছাত্রছাত্রীদেকে সংবর্ধনা দেওয়া হয় ।








