ঝালকাঠির রাজাপুরে বিএনপি ও যুবদলের র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির একাংশ’র আয়োজনে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজাপুর সরকারি কলেজের সামনে থেকে র্যালি’টি শুরু হয়ে বাইপাস মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান সংস্কারক কমিটির সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী ,বিএনপি নেতা কর্নেল (অবঃ) মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকত ও । এ সময় রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির নেতারা রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র’কে উদ্দেশ্য করে বলেন,আপনি আওয়ামী লীগের দোসর। আপনি ৫ তারিখের আগে সাভারে ইউএনও থাকাকালীন সময়ে আপনার নেতৃত্বে ছাত্রদের উপড়ে গুলি চালানো হয়েছে। আপনি একই যায়গায় একই সময়ে যুবদলের ছোটো ভাইদের এবং আমাদের প্রোগ্রাম করার অনুমতি দিয়ে বিএনপির মাঝে ফাটল ধরাতে চেয়েছিলেন। আপনার ৫ আগস্ট এবং এর আগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
অপরদিকে জুলাই /২৪ বিপ্লবের কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলা যুবদলের আয়োজনে র্যালি ও পথসভা করা হয়েছে। বুধবার বিকেলে রাজাপুর উপজেলা সদরের বাঘড়ি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি’টি শুরু হয়ে মেডিকেল মোড় হয়ে রাজাপুর পপুলার ক্লিনিকের সামনে হয়ে বাজারের ভিতর দিয়ে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।








