ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 16, 2025 - 12:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ধামইরহাট শাখার আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধামইরহাট শাখার সভাপতি মহেশ পাল ও সাঃ সম্পাদক জয় সাহার নেতৃত্বে শনিবার (১৬ আগষ্ট) সকাল ১১টায় কেন্দ্রিয় রাধাগোবিন্দ মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয় এবং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। উপজেলা বিএনপি সাঃ সম্পাদক মোঃ হানজালা এবং নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটনের অংশ গ্রহনে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রানবন্ত হয়ে ওঠে।