ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 18, 2025 - 9:42 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার
মাসুদ সরকার, ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তারের নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউএনও মোছা. জেসমিন আক্তার। মৎস্য চাষের গুরুত্ব ও লাভ সহ বিভিন্ন বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী। মৎস্য সম্প্রসারন কর্মকর্তা বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, ওসি ইমাম জাফর,সফল হ্যাচারি পরিচালক বদিউজ্জান, সফল কৈ মাছ চাষী সহকারি অধ্যাপক জামাল উদ্দিন।
আলোচনা শেষে সফল হ্যাচারি পরিচালক বদিউজ্জামান,সফল কৈ মাছ চাষী সহকারি অধ্যাপক জামাল উদ্দিন ও সফল মাগুর মাছ চাষী মোতালেব হোসেনকে পুরষ্কার প্রদান করা হয়।