ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান ফটকের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 23, 2025 - 6:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 175 বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: শতবর্ষের ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফটক শুধুমাত্র বিদ্যালয়ের নিরাপত্তা বৃদ্ধি করবে না, বরং শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক সৌন্দর্যেও নতুন মাত্রা যোগ করবে। ফটকটির নির্মাণে ব্যবহার করা হয়েছে আধুনিক উপকরণ ও নকশা, যা বিদ্যালয়ের ঐতিহ্য ও পরিবেশের সঙ্গে সুন্দরভাবে মানানসই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। তারা ফটক উদ্বোধনের পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা এই নতুন সংযোজনকে বিদ্যালয়ের ইতিহাসে একটি গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। বিদ্যালয়টির শিক্ষকরা জানান, ফটকটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবক ও অতিথিদের জন্যও আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার পরিবেশ তৈরি করবে।