ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইবিতে সিআরসি বৃক্ষরোপণ কর্মসূচি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 23, 2025 - 6:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি) শাখার উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ২টার পর বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকায় ‘সবুজের স্বপ্নে ছোট্ট হাত’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআরসির বর্তমান কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং সিআরসি স্কুলের শিশু শিক্ষার্থীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩-২৪ অর্থবছরের সভাপতি শহীদ কাওসার, ২৪-২৫ অর্থবছরের সাধারণ সম্পাদক এইচ এম মশিউর রহমান এবং প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, শহীদ মিনার প্রাঙ্গণ ও টিএসসির সামনে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। রোপণকৃত গাছের মধ্যে ছিল কাঠগোলাপ ২টি, কামিনী ২টি, জবা ২টি, কাঁঠালি চাঁপা ১টি, শিউলি ১টি ও মেস্তা জবা ১টি।

সিআরসি ইবি শাখার সাধারণ সম্পাদক ফারিহা আঁখি বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে ছোট শিশুদের বৃক্ষের প্রয়োজনীয়তা জানানো এবং ক্যাম্পাসে সবুজের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি করতে পেরে আমরা আনন্দিত।’

সভাপতি মো. নাজমুল হাসান বলেন, ‘এটি নতুন কমিটির প্রথম কাজ। এর মাধ্যমে আমরা বাচ্চাদের বৃক্ষের প্রয়োজনীয়তা ও বৃক্ষের সংখ্যা বৃদ্ধির উপায় সম্পর্কে শিক্ষা দিয়েছি এবং বাচ্চাদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসকে আরও সবুজ করে তোলার ক্ষুদ্র চেষ্টা করেছি।’