ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে নিমতলা মোড় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে ফুলবাড়ী কয়লা খনি আন্দোলনে নিহত শহীদদের স্বরণে স্মৃতিস্তম্ভ সংলগ্ন ছোটো যমুনা নদীর পাড়ে বৃক্ষরোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, উপজেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান বাবু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোত্তালিব পাপ্পু, মেরাজ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব বিদায় হাসান স্বাধীন, রায়হান মাসুম প্রমুখ।
আয়োজিত সভায় বক্তারা বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত গণসংহতি আন্দোলনের জনগণের স্বার্থের বাইরে নিজস্ব কোন স্বার্থ নেই। সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সেই লড়াই জারি রেখেছে সংগঠনটি আগামী দিনেও সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়ায়ের সকল গণতান্ত্রিক আন্দোলনে গণসংহতি আন্দোলন তার দায়িত্ব নিয়ে লড়াই চালিয়ে যাবে।
মোতালিব পাপ্পু বলেন , বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে” এবং “বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ গড়তে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠাই হবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা।








