ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটি সভাপতি আনিসুর রহমান আনিস: রাজপথের অক্লান্ত সংগ্রামী সৈনিক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 2, 2025 - 5:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধু একজন সংগঠক নন, বরং রাজপথের এক অগ্রসেনানী, যিনি জনাব তারেক রহমানের আস্থাভাজন ও বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে নেতাকর্মীদের কাছে সুপরিচিত।

সংগ্রামের রাজপথে অগ্রসেনানী : 

আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে আনিসুর রহমান আনিস ছিলেন সর্বাগ্রে। কোনো সময় নির্যাতন, মামলা-হামলা কিংবা দুঃসহ পরিস্থিতি তাঁকে দমাতে পারেনি। প্রতিকূল সময়ে বারবার নির্যাতিত ও নিপীড়িত হয়েও তিনি কখনো দল ও নেতৃত্ব থেকে বিচ্যুত হননি। বরং প্রতিটি সংগ্রামে তিনি দৃঢ়চিত্তে দাঁড়িয়েছেন।

এক ডাকে হাজারো কর্মীর সমাবেশ: 

রাজপথে দেখা গেছে—হাজারো নেতা-কর্মীরা তাঁর এক ডাকে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। আন্দোলনের ডাক আসামাত্রই যেভাবে আনিসুর রহমান আনিস অগ্রণী ভূমিকা পালন করেন, তা দলের তরুণ প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে উঠেছে। সংগঠনের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা ও আত্মত্যাগ তাঁকে রাজনীতিতে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

সংগঠনকে গতিশীল করার নেপথ্যের কারিগর :

জিয়া গবেষণা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে তিনি নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে সংগঠনের প্রতিটি স্তরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কর্মীরা আজও বিশ্বাস করে—জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আনিসুর রহমান আনিস সর্বদা তাদের পাশে থাকবেন।

সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের প্রতীকস: 

রাজনীতির মাঠে তাঁর নাম আজ প্রতীক হয়ে দাঁড়িয়েছে—সংগ্রাম, ত্যাগ আর নেতৃত্বের। তিনি শুধু নেতা নন, বরং নেতা-কর্মীদের ভরসার আরেকটি নাম আনিসুর রহমান আমির।

 

মল্লিক জামাল।
নিজস্ব প্রতিবেদক।
০১৭১২১৮৬৪০২.