ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নোয়াখালীতে বসতবাড়িতে সন্ত্রাসী হামলায়,ভাঙচুর লুটপাট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 7, 2025 - 7:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ধন্যপুর, মনু মিয়া ডাক্তার বাড়ীর মোহাম্মদ ইদ্রিস এর ছেলে প্রবাসী নুর হোসেনের বাড়ীতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার দিবাগত রাত অনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার সময় একদল স্থানীয় আওয়ামী নামধারী সন্ত্রাসীরা, মোহাম্মদ ইদ্রিসের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার ছেলে নূর হোসেনকে খোঁজ করতে থাকে, খোঁজাখুঁজির পর তারা তাদের ঘরের টিনের বেড়া কেটে ফেলেছে।ও ভাঙচুর করে ঘরের আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। প্রাণের ভয়ে আমরা পালিয়ে ছিলাম। অতর্কিত এই বাড়িতে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে অনেকে ভয়ে বাড়ী ছেড়ে পালিয়েছে।
উক্ত ঘটনায় তার পরিবারসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক রয়েছে।

প্রবাসী নূর হোসেনের মা তাহেরা বেগম সাংবাদিকদেরকে জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে, আমার ছেলের উপর স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসী জাকির, বাবলু, সুমন গত পূর্বে একাধিক হামলা চালায় তাকে মারধর করে পরে সে জীবন বাঁচাতে বিদেশে আশ্রয় নেয়।

আমার ছেলে দেশে আসলে তারা তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে‌।এতে আমিও আমার পরিবার প্রাণনাশের আশঙ্কা করছি। আমি এই সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসী ও দেশবাসীর কাছে এই হামলা ভাঙচুরের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।