ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে ডিবির অভিযানে শহীদ সাগর হত্যা মামলার আসামী জাপা নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 7, 2025 - 7:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার

আরিফ রববানী ঃ জুলাই আন্দোলনে নিহত শহীদ সাগর হত্যা মামলায় ময়মনসিংহ জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আহমেদ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহবায়ক।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে নগরীর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ওসি (দক্ষিণ) মুহিদুল ইসলাম বলেন, গত বছরের ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর মারা যায়। এ ঘটনায় পুলিশ কোতোয়ালী থানায় একটি মামলা ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে শহীদ সাগর হত্যায় আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহার নামীয় আসামী মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। সাগর নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গত ২৪ জুলাই ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

এছাড়া, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে আদালতে শহীদ সাগর হত্যায় মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহার নামীয় আসামী ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।