ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় বৈদ্যুতিক তার চুরির ঘটনায় আটক দুই

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 7, 2025 - 7:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 91 বার

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায়  বৈদ্যুতিক তার চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন,আসমা ইউনিয়নের ছয়গাঁও এলাকার মৃত সোনা মিয়ার ছেলে নূর মিয়ার (৪০) ও ভাঙারি দোকানদার।

থানায় হওয়া মামলার সূত্রে জানা যায় গত ৬ সেপ্টেম্বর গোপন তথ্যসূত্রে ঠাকরুকোনা এলাকার একটি ভাঙারি দোকান থেকে বৈদ্যুতিক তার উদ্বার করা হয়।পরবর্তীতে ভাঙারি দোকানদারকে জিঙ্গাসাবাদে স্বীকার করে যে আসমা ইউনিয়নের ছয়গাঁও এলাকার নূর মিয়ার কাছ থেকে তার কিনে রেখেছে।পরবর্তীতে অভিযান চালিয়ে ছয়গাঁও এলাকা থেকে নূর মিয়াকে আটক করা হয়।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান জানান পুলিশ সুপার নেত্রকোনা মহোদয়ের দিক নির্দেশনায় ০২ জন আসামীকে চোরাইকৃত বৈদ্যুতিক তার সহ আটক করা হয়। আটককৃত ২ জন আসামীকে যথাযথ পুলিশ পাহারায় আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।