ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রাম বন্দরের চান্দার পাড়া মডেল স্কুলে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে পুরস্কার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 11, 2025 - 12:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের চান্দারপাড়ায় অবস্থিত চট্টগ্রাম মডেল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, হামদ-নাত, ক্বেরাত, ইসলামী গজল ও ধর্মীয় সংগীত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মডেল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. খলিলুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চান্দারপাড়া ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহেদ। এছাড়া আলোচক অতিথি ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বিশিষ্ট কলামিস্ট ও মানবাধিকার সংগঠক এম. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ মাসুদ পারভেজ ও প্রধান শিক্ষক মো. হুমায়ুন প্রমুখ।

এলাকার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, রুমানা পারভীন, মোমিনা আক্তার, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ ওসমান।

পরিশেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।