কেরানীগঞ্জে হাজী আব্দুল খালেক স্মৃতি গন্ধরাজ টুর্নামেন্ট অনুষ্ঠিত
কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের নেকরোজবাগ মাঠে গতকাল বিকেলে ৪টায় হাজী আব্দুল খালেক স্মৃতি টুর্নামেন্টে ঘাটারচর ফুটবল ক্লাব ও তালেপুরে স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ কেমিক্যাল এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড পরিচালক মাসুদ আহমেদ ও নজরুল ইসলাম । কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ শামীম , সাধারণ সম্পাদক আসমত উল্লাহ নবী , ঢাকা জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউল্লাহ সেলিম ।যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেনপ্রমুখ । খেলাটি আয়োজন করেন নেকরোজবাগ সমাজ কল্যাণ সমিতি ।








