সখীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান সাজুকে অব্যাহতি
সখীপুর : বিএনপি’র সভাপতি শাহজাহান সাজুকে অব্যাহতি খীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একই চিঠিতে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নাজিম মাস্টারকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবালের স্বাক্ষরিত দলীয় প্যাডের এক চিঠি ভাইরাল হয়। এ নিয়ে তখন থেকেই বিভিন্ন মহলে চলছে আলোচনা- সমালোচনা।
ওই চিঠিতে বলা হয়েছে, অনিবার্য কারণে শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে এবং তার স্থলে নাজিম মাস্টার সভাপতির (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এবিষয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া নাজিম মাস্টার বলেন, কী কারণে তাকে অব্যাহতি দেয়া হয়েছে আমি তা জানিনা। হয়তোবা গোয়েন্দা সংস্থার লোকেরা কেন্দ্রে তার বিরুদ্ধে কোন অভিযোগ দিয়েছে। সে কারণে তাকে সরিয়ে দেয়া হতে পারে।
অব্যাহতির বিষয়ে শাহজাহান সাজু জানান, এখনো তিনি এ সংক্রান্ত কোনো চিঠি পাননি।
টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল এ বিষয়ে জানান, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী শাহজাহান সাজুকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।








