বারহাট্টায় জমিতে হাঁস নামতে নিষেধ করায় মারধর আহত দুই
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় জমিতে হাঁস নামতে নিষেধ করায় মারধরের অভিযোগ উঠেছে। আজ ১৬ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে নানা যায়,উপজেলার সাহতা ইউনিয়নেের মধুপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মোবারক হোসেন উনার নিজের ধানের জমিতে কাজ করতে যান।গিয়ে দেখেন উনার ধানের জমিতে একই এলাকার সাইদুল,মনির,এন্টাস মিয়া ও হক মিয়ার হাঁস জমির ধান নষ্ট করছে।তখন তিনি অভিযুক্তদের কাছে কেন উনার জমিতে বারবার হাঁস ছাড়ছে এটা জানতে চান।তখন অভিযুক্তরা ভুক্তভোগী মোবারক হোসেনকে মারধর করে।তখন উনার চিৎকারে আশেপাশের লোকজন এসে ভুক্তভোগীকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহত মোবারক হোসেনের মা রোকেয়া বেগম জানান আমার ছেলে অনেক আগে থেকেই ওদের আমাদের জমিতে হাঁস না ছাড়তে বলে আসতেছিল।কিন্তুু ওরা না তার কথা শুনেনাই।আজকেও আমার ছেলে জমিতে গিয়ে ওদের হাঁস দেখতে পায়।তখন ওদের বিষয়টি জিগ্গেস করতেই লাঠিসোটা নিয়ে আমার ছেলের উপর হামলা করে।তখন আমি সহ বাড়ির মেয়েরা আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে ওরা মহিলাদেরও মারধর করে।আমি নিজেও আহত হয়েছি।
বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান জানান,জমিতে হাঁস নামতে নিষেধ করায় মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নোওয়া হবে।








